মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৩

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক রিপোর্ট : 

যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

রাজ্য পুলিশ জানিয়েছে, মেইনের মধ্যাঞ্চলে বুধবার এ হামলা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন।

রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।

মেইন রাজ্য পুলিশের মুখপাত্র স্টিফেন ম্যাককাউসল্যান্ড জানিয়েছেন, পোর্টল্যান্ড শহরের ৯০ কিলোমিটার উত্তরে ম্যাডিসন শহরে স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রয়টার্স জানিয়েছে, এর চেয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।

 

মুক্তিযোদ্ধার কণ্ঠ ডটকম/০৫জুলাই২০১৭ইং/নোমান