মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আফগানিস্তানে মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক রিপোর্ট ।। আফগানিস্তানে একটি শিয়া মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় কমপেক্ষ ৫০ জন নিহত হয়েছে। শুক্রবার রাজধানী কাবুলের পশ্চিমে দাশ্ত ই বারচি জেলায় এ হামলার ঘটনা ঘটেছে ।

কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারী দাশ্ত ই বারচি জেলার ইমাম জামান মসজিদে প্রার্থনারত লোকদের ওপর গুলিবর্ষণ করে। পরে সে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বোমার বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে আত্মঘাতী হামলার সংখ্যা বেড়ে গেছে। গত বৃহস্পতিবার দেশটির কান্দাহার প্রদেশে একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান। এতে নিহত হয়েছে কমপক্ষে ৪৩ জন।