মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

উড়ে যেতাম : নুরুচ্ছালাম গালিব

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৪৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

সাহিত্য ও সংস্কৃতি।।

উড়ে যেতাম : নুরুচ্ছালাম গালিব

ঐ যে দেখ ডানা মেলে
উড়ছে কত পাখি,
ওদের দেখে জুড়িয়ে যায়
আমার দুটি আঁখি।

তাদের মতো থাকতো যদি
আমার দুটি ডানা,
উড়ে যেতাম দূর মদীনায়
থাকতো না কোনো মানা।