মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভোরের আলো সাহিত্য আসরের ৪৬৭ তম সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৩৪১ বার পঠিত ২ মিনিটের পাঠ

স্টাফ রিপোর্টার: ভোরের আলো সাহিত্য আসরের ৪৬৭ তম সভা অদ্য শুক্রবার সকালে থানা মার্কেটের মডার্ণ ডেন্টাল হলে অনুষ্ঠিত হয়েছে। নাট্যকার আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক, ভোরের আলো সাহিত্য আসরের সন্মানিত প্রধান পৃষ্ঠপোষক, ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। সংগঠনের পরিচালক দক্ষ উপস্থাপক আমিনুল হক সাদীর পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন শহর সমবায় সমিতির সহসভাপতি শফিকুল আলম, সংগঠনের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, কবি ও সাহিত্যিক মোতাহের হোসেন ,প্রতিষ্ঠাতা সদস্য জামাল উদ্দিন,চুমকি আক্তার, মোঃ রেহান উদ্দিন প্রমুখ। সভায় ভোরের আলৈা সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের স্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ দোয়া করা হয়।