মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কোটায় চাকরি : ১১ সহস্রাধিক সরকারিকর্মীকে ছাঁটাই করবে ভারত

Muktijoddhar Kantho ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

আন্তর্জাতিক রিপোর্ট : ভারতের সুপ্রিমকোর্টের রায়ের ভিত্তিতে ১১,৭০০ জন সরকারিকর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে মহারাষ্ট্র সরকার। তবে, সুপ্রিমকোর্টের এই নির্দেশ পালন করতে গিয়ে বিপাকে পড়েছে সরকার। এসব কর্মীর অনেকেই প্রায় দুই দশক ধরে সরকারি চাকরি করছেন বলে জানা গেছে।

ভারতের গণমাধ্যম বলছে, চাকরি পেতে ভুয়া প্রশংসাপত্র বানিয়ে ফেলছেন বহু চাকরিপ্রার্থী। তবে ভুয়া প্রশংসাপত্রের ভিত্তিতে ১১,৭০০ জনের চাকরি পাওয়ার পর বিষয়টি নজরে আসে। ভুয়া প্রশংসাপত্র দেখিয়ে তফশিলি জাতি ও উপজাতি কোটায় সরকারি চাকরি পান ১১,৭০০ জন। এ ঘটনার পরেই চোখ খোলে সরকারের। তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের নির্দেশ দেন সুপ্রিমকোর্ট।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যসচিব জানিয়েছেন, ১১,৭০০ জন সরকারিকর্মীকে ছাঁটাই করতে সুপ্রিমকোর্টের নির্দেশ মানা হবে।

প্রসঙ্গত, এদের অনেকেই করণিকের পদ থেকে ডেপুটি সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এর ফলে, এক ধাক্কায় এই বিশালসংখ্যক কর্মীকে ছাঁটাই করলে বিক্ষোভের মুখে পড়তে পারে সরকার। এই পরিস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কর্তৃপক্ষ।  তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে