নিউইয়র্কে ৯/১১-র হামলার ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে!
আন্তর্জাতিক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাইন ইলেভেনের হামলার ঘটনায় হতাহতদের পরিবারগুলোকে ক্ষতিপুরণ দিতে হবে ইরানকে। এমনই এক রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ। ইরান এই রায়কে ওই সন্ত্রাসী হামলায় নিহতদের সঙ্গে উপহাস বলে আখ্যা দিয়েছে।
সোমবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেন, ক্ষতিপূরণের রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে।
এ ধরনের রায় অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক কোনো আইন অনুসরণ না করেই এ রায় দিয়েছেন আদালত।
নাইন ইলেভেনের ভয়াবহ হামলার ঘটনায় গত সপ্তাহে ইরানকে হতাহতদের পরিবারগুলোকে ৬০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ।
প্রসঙ্গত, ২০০১ সালের ১১ সেপ্টেম্বররের ওই হামলার জেরেই যুক্তরাষ্ট্র আল কায়েদার সন্ত্রাসীদের মদদ যোগানোর অভিযোগে আফগানিস্তান ও ইরাকে হামলা চালিয়েছিল। সূত্র: স্পুতনিক নিউজ