মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

Muktijoddhar Kantho ৩৩৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

ওমর ফারুক খান জনি, নিজস্ব প্রতিবেদক ।। কিশোগরঞ্জের হোসেনপুর উপজেলায় পৌরসভা ও আড়াইবাড়িয়া এলাকার ১৬০ জন দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সদরের দ্বিপেশ্বর এলাকায় বস্ত্র বিতরণের আয়োজন করে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম। বস্ত্র বিতরণের সময় উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ অহিদ উল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।