মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সিঙ্গাপুর পৌঁছেছেন কিম জং উন

Muktijoddhar Kantho ৭৯ বার পঠিত ১ মিনিটের পাঠ

আন্তর্জাতিক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে যোগ দিতে রবিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিঙ্গাপুর পৌঁছেছেন।

এয়ার চায়নার একটি ফ্লাইটে সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দরে পৌঁছার পর কিম জং উনকে স্বাগত জানান দেশটির পররাষ্টমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণ। কিমের সঙ্গে আছেন কিং ইয়ং চোল যিনি এ মাসের শুরুর দিকে কিমের চিঠি পৌঁছাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

আজ রবিবার বিকেলের দিকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কিম জং উন। আগামীকাল কিম ও ট্রাম্পের মধ্যকার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সোমবার ট্রাম্পের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট। সূত্র: সিএনএন