মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

সজীব আহমেদ ৩৪৬ বার পঠিত
কিশোরগঞ্জের ভৈরবের ঘোড়াকান্দা এলাকায় হুমায়ুন (২২) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।রোববার রাত ১০ টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কুলিয়াচর উপজেলার ডুমরা কান্দা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে। হুমায়ুন ঘোড়াকান্দা এলাকার হেলাল চেয়ারম্যানের বাড়ির দু’তালার ভাড়া থাকতো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আজ সোমবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এই বিষয়ের ভৈরব থানার ওসি তদন্ত বাহালুল খান বাহার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরণের জন্য থানায় আনা হয়েছে।
তবে এখন পর্যন্ত পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।