ভৈরবে ট্রেনের নিচে কাটা পড়ে তরুণীর মৃত্যু
কিশোরঞ্জের ভৈরবে রেলওয়ে সেতু মেঘনা ব্রিজের পশ্চিম পাশে আজ (১০জুলাই) শুক্রবার বিকেল ৫ দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত তরুণী নিহত হয়েছে।
তার বয়স আনুমানিক ১৮ বছর। তরুণীর পড়নে লাল কালো রংয়ের থ্রী পিছ, কমলা রংয়ের ছেলোয়ার ও কালো রংয়ের বোরখা ছিল।
এ সময় লাশের পাশে পড়ে থাকা বিবাহ সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়। যাতে কুমিল্লা নোটারী পাবলিকের কার্যালয়ের মাধ্যমে গত ৮ আগষ্ট ২০১৮ইং তারিখে জুয়েল, পিতা নজরুল ইসলাম, গ্রাম দ্যৈবেল ঘরিয়া, থানা নলডাঙ্গা, নাটোর ও সোনালী আক্তার, পিতা সবুজ মিয়া গ্রাম খুদী জঙ্গল, করিমগঞ্জ কিশোরগঞ্জ নামের তরুন তরুনীর বিবাহ সম্পন্ন হয়।
খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় থাানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরঞ্জের মর্গে প্রেরণ করা হয়েছে।