মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ১টি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক

সজীব আহমেদ ৩৮৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশে বিশেষ অভিযানে ১টি পাইপগান ও ২রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সেই বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার আউড়াবুনি চরপাড়া গ্রামের কেরামত আলী ছেলে নাহিদুল ইসলাম  বাবু(২৫) সিলেট জেলার মৌলভী বাজার থেকে নিয়ে আসছিল।

রবিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার উপ-পুলিশ পরিদর্শক এম জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ভৈরব নাটার মোড় থেকে রুপালী বাংলা বাস তল্লাশি করে কম্বল ও বালিশ দিয়ে মুড়ানো প্যাকেট থেকে ১টি পাইবগান ও ২রাউন গুলি উদ্ধার করে।

আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন(সংশোধনী/২০০২)এর ১৯ (ক)ধারা  মামলা রুজু করা হয়েছে। পরে আজ সকালে কিশোরগঞ্জ শোধানালয়ে পাঠানো হয়েছে।