মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মুহাম্মদ কাইসার হামিদ ৩১৮ বার পঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে এক আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। এসময় কুলিয়াচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহব্বায়ক মোঃ সেলিম হায়দারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জাহাঙ্গির আলম, মোঃ সেহেল মিয়া, মোঃ আনোয়ার পারভেস, মোঃ সুজন মিয়া, মোঃ মোবারক হোসেন, মোঃ গোলাপ মিয়া, মোঃ শামীম মিয়া, মোঃ পিপুল মিয়া ও মোঃ মাসুদ রানা প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।