মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মালয়েশিয়ায় ক্রেন ছিঁড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত

probashi worker
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ মালয়েশিয়ায় ক্রেন ছিঁড়ে বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাং (প্যাভিলিয়ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম নাসির মিয়া (৩০)। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দুর্গাপুরের নজরপুর গ্রামের মো. আরশব আলীর ছেলে। তার মা-বাবা, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে মালয়েশিয়া পুলিশ ঘটনাস্তল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো. মনির বলেন, ঘটনার দিন সকাল ৯টার দিকে নিহত নাসিরসহ আরও দুজন ক্রেনে বালু ভরে দিচ্ছিল। হঠাৎ করে ক্রেনের তার ছিঁড়ে যায়। ক্রেনের চালক চিৎকার করে নিচ থেকে সরে যেতে বলেন। নিহত নাসির তার সহকর্মী দুজনকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেন। নিজে নিরাপদে যাবার আগেই বালুর ক্রেন তার মাথায় এসে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নাসিরের আরেক সহকর্মী মো. ইউসুফ জানান, জীবিকার জন্য ২০১৩ সালের শেষ দিকে মালয়েশিয়া এসেছিলেন নাসির।