মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ঈদুল আযহা উপলক্ষে অসহায় এতিমদের মাঝে মাংস বিতরণ

সজীব আহমেদ ৩৪৩ বার পঠিত
কিশোরগঞ্জের ভৈরবে আন্তজার্তিক সাহায্য সংস্থা কাতার চ্যারিটির ও নভেব অর্গানাইজেশন ফর রুবাল রিফর্মস এর আয়োজনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের অসহায়, গরীব, এতিম ১ হাজার জনের মাঝে দুই কেজি করে কোরবানি মাংস বিতারণ করা হয়েছে।
বৃস্হপতিবার (২৩ই আগষ্ট) দুপুরের চন্ডিবের হাজী আসমত আলী বালিকা স্কুল মাঠে এই আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির বাংলাদেশের কান্ট্রি ডাইরেষ্টর ডাঃ আমিন হাফিজ ওমর, নভেল অর্গানাইজেশন ফর রুবাল রিফর্মসের নিবার্হী পরিচালক ইমতিয়াজ আহমেদ।, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু  পরিবারের সভাপতি মাহিন সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, মেজর সাখাওয়াত হোসেন খাঁন, অধ্যাপক মোঃ শহিদুল্লাহ, মোঃ জিল্লুর রহমান, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, হিসাব রক্ষক মজিবুর রহমান, মোঃ ইউসূফ আহমেদ, আলহাজ্ব মনিরুজ্জান প্রমূখ।