মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গুলিবিদ্ধ

সজীব আহমেদ ৩৮৫ বার পঠিত ১ মিনিটের পাঠ
কিশোরগঞ্জ ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আঃ মন্নান খাঁন গুরুতর আহত হয়েছে ।
আহত মন্নান খাঁন বাজিতপুরের  ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ মঙ্গলবার  বেলা ১১ টার দিকে নিজ বাড়ি থেকে মৌটুপি গ্রামে যাওয়ার পথে মিলন  ভূইয়ার বাড়ীর কাছে এঘটনা ঘটে। দূর্বৃত্তরা শর্টগান দিয়ে মন্নান খাঁনকে বুকের ডান পাশে গুলি করে পালিয়ে যায় বলে এলাকাবাসী জানান। স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুরের  ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ।
ভৈরব থানার ওসি (তদন্ত) মোঃ বাহালুল খানঁ বাহার জানান, এক ব্যক্তিকে দূর্বৃত্তরা গুলি করেছে বলে শুনেছি। এ বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান।