মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে বজ্রপাতে ১জনের মৃত্যু

মুহাম্মদ কাইসার হামিদ ২৯৩ বার পঠিত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অন্যের জমিতে কাজ করতে গিয়ে কামাল মিয়া (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত কামাল মিয়া উপজেলার ছয়সূতী ইউনিয়নের নাছিরাকান্দা গ্রামের মৃত রজব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল মিয়া পারিশ্রমিকের বিনিময়ে পার্শ্ববর্তী দক্ষিণ নন্দরামপুর গ্রামের আবুবাক্কার ডাক্তারের ধানের  জমিতে পরিচর্যার কাজ করতে যান। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে কাজ করার  সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।