দেশের সবকটি কারাগারে অতিরিক্ত নিরাপত্তা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দেশব্যাপী ৬৮টি কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা। এছাড়া মাঠে রয়েছে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
আজ মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শুধু কারা এলাকাই নয় আশপাশের বাসা-বাড়ি ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, সার্বিক নিরাপত্তাই বাড়নো হয়েছে। সব সময়ই কারাগারে নিরাপত্তা থাকে, তবে আগের তুলনায় এখন একটু বেশি।