পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পাবনা শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অনুপ আগরওয়াল নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন।
আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত অনুপ শহরের টাউন হল পাড়া এলাকার শ্যামসন্দর আগরওয়ালের ছেলে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ওসি জানান, শহরের টাউন হল পাড়া এলাকার শ্যামসন্দর আগরওয়ালের ছেলে অনুপ এদিন রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন।
বাসার কাছাকাছি আসা মাত্র দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ হত্যার কারণ বা হত্যাকারীদের বিষয়ে কিছুই জানতে জানাতে পারেনি।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুপের মৃতদেহ ঘটনাস্থলেই পড়েছিল।