মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজীব আহমেদ ৩৫৬ বার পঠিত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমিন এর সভাপতিত্বে আজ ৩০ অক্টোবর বুধবার বিকাল ৪ ঘটিকায়
বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি’র সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাজুল ইসলাম তাজভৈরবী, সাধারণ সম্পদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সভাপতি আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভি ভৈরব প্রতিনিধি এম আর সোহেল, দৈনিক বাংলাদেশের খবর ও বৈশাখী টিভির ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ।
দৈনিক দর্পণ প্রতিদিন ভৈরব প্রতিনিধি লায়ন শামীম আহমেদ,দৈনিক ইনকিলাব ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, আর টিভির ও আলোকিত বাংলাদেশ  ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু, ৭১ টিভি ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান বাবু, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার স্টাফ রিপোর্টার এম আর ওয়াসিম,
ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠ ভৈরব প্রতিনিধি আশরাফুল আলম,দৈনিক আলোকিত সকাল ও মুক্তিযোদ্ধার কন্ঠ ভৈরব প্রতিনিধি সজীব আহমেদ, দৈনিক পুর্বকণ্ঠ স্টাফ রিপোটার আফসার হোসেন  তূর্জা,দৈনিক আমার বার্তা ভৈরব প্রতিনিধি এম আর হৃদয় প্রমুখ।