মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নৌকায় ভোট চাইলেন বিসিবি’র সভাপতি পাপনের সহধর্মীনী

মুহাম্মদ কাইসার হামিদ ২৭৩ বার পঠিত

একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)’র সভাপতি ও কিশোরগঞ্জ -৬ (ভৈরব-কুলিয়ারচর ) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মীনী রোকসানা হাসান বৃহস্পতিবার ( ১ নভেম্বর) বিকেলে কুলিয়ারচর জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক কর্মী সভায় প্রধান অথিতির বক্তব্যে স্বামীর পক্ষে নৌকায় ভোট চাইলেন তিনি। এছাড়া তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

এ সময় জেলা পরিষদের সদস্য সৈয়দা নাছিমা আক্তার চায়নার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ লিপি আক্তার, রামদী ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ কুমকুম আক্তার প্রমুখ।