বারিধারায় গাড়ির শো-রুমে আগুন

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ রাজধানীর বারিধারার জে ব্লকে একটি গাড়ির শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে বারিধারার জে ব্লকের ৮ নম্বর রোডের একটি অটোমোবাইল প্রতিষ্ঠানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও জানা যায়নি।
গাড়ির ওই শো-রুমে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, লুব্রিক্যান্টস, জ্বালানী এবং রং কেমিক্যাল ছিল বলে জানা গেছে।