মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

কিশোরগঞ্জ-৬ আসনে বিআইএফ থেকে মনোনয়ন ফরম কিনলেন হাজী মোঃ রুবেল

মুহাম্মদ কাইসার হামিদ ৩১৩ বার পঠিত ১ মিনিটের পাঠ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর দুই উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ- ৬ নির্বাচনী আসনে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করতে সম্মিলিত জাতীয় জোটের নিবন্ধিত অন্যতম শরীক দল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ( বিআইএফ) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম-আহবায়ক ও ভৈরব উপজেলা শাখার  সাধারন সম্পাদক ভৈরবের বিশিষ্ট ব্যাবসায়ী তরুন সমাজ সেবক হাজী মোহাম্মদ রুবেল হোসেন।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে  ঢাকা ফকিরাপুল দলীয় কার্যলয় থেকে দলের মহাসচিব আল্লামা এম, মতিন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাজী মোহাম্মদ রুবেল হোসেন।