মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকি থানায় জিডি

মুহাম্মদ কাইসার হামিদ ৩৫৪ বার পঠিত
কিশোরগঞ্জের ভৈরবে চ্যানেল এস টিভি ও নবিনগর টিভির ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদীন রিটনকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ০১৭১০-২৫২৮৩৫ নম্বর মোবাইল ফোন থেকে কে বা কারা তাকে ফোন দিয়ে এই হুমকি দেয়।
এ ঘটনায় মঙ্গল বার (২৭ নভেম্বর) দুপুরে ওই সাংবাদিক বাদী হয়ে জান মালের নিরাপত্তার স্বার্থে ভৈরব থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। সাধারণ ডায়রি নং (১০৭৫ )।
যোগাযোগ করা হলে সাংবাদিক জয়নাল আবেদীন রিটন বলেন, গত ২১ নভেম্বর উপজেলার জগন্নাথপুর এলাকার আদম ব্যাপারী (দালাল) খোকনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আমার মেয়ের শ্বশুর আবু বকর ছিদ্দিক মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ধারনা করছি এ কারনে দালাল চক্রের কেউ আমাকে মোবাইলে হুমকি দিয়ে আসছে।