মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দেশের প্রতিটি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

Nasim 2
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিটি বিভাগীয় শহরে একটি করে শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারি দলের সদস্য নুরন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিদ্যমান সরকারি বিভিন্ন বিভাগের জন্য বিশেষায়িত (স্পেশালাইজড) ডাক্তারের সংখ্যা ৬ হাজার ৮৩৭টি। এই সংখ্যা দেশের চাহিদার তুলনায় যথেষ্ট নয়। বিশেষায়িত চিকিৎসক তৈরির জন্য সরকার ইতোমধ্যে ১৩টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করেছে।
মোহাম্মদ নাসিম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করে দেশেই সাধারণ মানুষকে উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগীয় শহরে পর্যায়ক্রমে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।
সরকারি দলের সদস্য মো. ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ প্রফেসরসহ মোট ২৩ হাজার ৩৭১ জন চিকিৎসকের পদ রয়েছে। এ পদের বিপরীতে মোট ২১ হাজার ৮৪৮ জন কর্মরত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের ১ হাজার ৫২৩টি পদ শূন্য রয়েছে।