মূল সংবাদে যান
২৫ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় শীতের আগমনী বার্তা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ১ মিনিটের পাঠ

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে গ্রামের মেঠো পথে। ভোরে সাদা চাদরে ঢেকে যাচ্ছে পথঘাট। শিশির জমছে ভোরের ঘাসে।

কুয়াশার আবরণের ফাঁকে সোনালী সোপানের আভাস দেয় কার্তিক। কুয়াশার চাদর মুড়ি দিয়ে সে প্রতিবছর আসে শীতের আগমনী বার্তা সঙ্গে নিয়ে। কার্তিকের পরেই সমৃদ্ধির অগ্রহায়ণ। হেমন্তের তখন এক অন্য রূপ। মাঠে মাঠে বাতাসে দোল খায় সোনালী ধানের ছড়া।

আবহাওয়াবিদরা বলেছেন, এক সপ্তাহ পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। গত কয়েকদিন মাগুরায় দিনে গরম রাতে ঠান্ডা পড়ছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৯-১১-২০১৫ইং/সোহেল/নিঝুম