পুরান ঢাকায় ৩৮৪০ ক্যান বিয়ার জব্দ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পুরান ঢাকার চানখারপুল এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ৩৮৪০ ক্যান বিয়ার জব্দ করেছে পুলিশ।
একই সাথে চালককেও আটক করা হয়েছে। সোমবার রাতে চানখারপুল প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, গত রাতে চানখারপুল প্রাইমারি স্কুলের সামনে একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ৩৮৪০ ক্যান বিয়ার পাওয়া যায়। গাড়িচালক মো. সাইদকেও (৪৫) আটক করা হয়। এ ঘটনায় বংশাল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।