মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে প্রিমিয়ার ব্যাংক উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ ২৬৬ বার পঠিত

সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেসরকারি প্রতিষ্ঠান প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়। বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সের দু’তলায় ১০৭ তম প্রিমিয়ার ব্যাংক লিঃ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ছ্ামি করিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও বাঁশগাড়ী শাখার ব্যবস্থাপক কাউসার আল মামুন, ভৈরব বাজার শাখার ভাইস প্রেসিডেন্ট আলমগীর কবির, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মোহাম্মদ আরীফুল হক, মোঃ নাঈমুজ্জামান নাঈম, শরীফুন্নেছা শুভ্রা, ফারজানা আক্তার, কুলিয়ারচর উপজেলা শাখা ব্যবস্থাপক সুপ্রিয় কুমার দাস সহ কুলিয়ারচর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ । অনুষ্ঠান পরিচালনা করেন জেসিয়া আক্তার।