মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

দায়িত্বরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে ট্রাফিক পুলিশের মৃত্যু

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬১ বার পঠিত

train
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ দায়িত্বরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ট্রাফিক পুলিশ ঢাকা উত্তর বিভাগের সদস্য ছানাক্কা কুমার বর্মন (৪১)।

সোমবার রাত সোয়া ৮টার দিকে বনানী সৈনিক ক্লাব ও কাকলীর মাঝামাঝি ৮৪/১ নম্বর রিয়াজ অটোমোবাইল প্রতিষ্ঠানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল হক জানান, ট্রাফিক পুলিশ বর্মন অসাবধানতাবশত ট্রেন লাইন পার হওয়ার সময় কাটা পড়েন। তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।