মূল সংবাদে যান
০১ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

রেকর্ড গড়লেন তানভীর সালেহীন ইমন (পিপিএম)

মোঃ আব্দুল জলিল ৩৪৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয়ে সভাপতিত্বে অনুষ্ঠিত (১৮ ফেব্রুয়ারি ২০১৯) মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এবারো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হলেন করিমগঞ্জের কৃতি সন্তান তানভীর সালেহীন ইমন ।

এ নিয়ে টানা ১৬ বার সেরা সার্কেল অফিসারের পুরস্কার গ্রহণ করেন তানভীর সালেহীন ইমন (পিপিএম)। পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এর নিকট থেকে এ সম্মাননা গ্রহন করেন। 

সততা দক্ষতা ও কর্মক্ষেত্রে নিজের অনন্য কৃতিত্বের জন্য এর আগে টানা ১৫ বার কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন।