মূল সংবাদে যান
০৩ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

দক্ষিণ টামনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে করিমগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর

আফছারুল হোসাইন ১১৭ বার পঠিত ২ মিনিটের পাঠ
দক্ষিণ টামনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে করিমগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ টামনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন করিমগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জনাব দুলাল কুমার সেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) তিনি বিদ্যালয়টি আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার জানান, একজন দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তার এমন আকস্মিক পরিদর্শন শিক্ষকদের মধ্যে কর্মচাঞ্চল্য সৃষ্টি করে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও মানসম্মত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে করিমগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর দুলাল কুমার সেনের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।