মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভৈরবে অটো চলার দাবিতে মহাসড়ক অবরোধ

সজীব আহমেদ ৩৬৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ভৈরবে অটো ও রিকসা চালকদের হাইওয়ে রোডের উপড় দিয়ে  যানবাহন চলার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত। 

শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়ক ভৈরব আমলাপাড়া এলাকায় স্থানীয় শ্রমিকরা ঘন্টা ব্যাপি বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন।

এতে দু পাশের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে করে স্থানীয় জনগণ সহ দুর পাল্লার যানবাহনে থাকা যাত্রীরা দুর্ভোগের পরে।

বিক্ষোভ মিছিলে মহাসড়কের দু পাশে তিনচাক্কার যানবাহন চলাচলের জন্য ব্যবস্থা করে দেয়ার জন্য দাবি জানান।

পরে স্থানীয় জনগণের অনুরোধে অটো শ্রমিকরা ঘরে ফিরে যান। তাদের দাবি না মানলে ভ্যবিষতে আরো বড় ধরণে কর্মসূচি পালন করবে এই হুশিয়ারি দেন।