মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভৈরবে মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার সাইদুর রহমানের দাফন সম্পন্ন

সজীব আহমেদ ৩৭৭ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোগঞ্জের ভৈরবে মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর সময় তার বয়স ছিল ৭০বছর  বিদায়কালে তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য আত্নীয় সজন রেখে গেছেন। 

জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকালীন এ কমান্ডারের বাদ আছর নামাজের পর  রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে কাদির সরকার বাড়ির প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।পরে লক্ষীপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেন।