মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত

সজীব আহমেদ ৩৪৬ বার পঠিত

গত ৬ এপ্রিল ঢাকা মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে নিরাপদ সড়ক চাই মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। সড়ককে নিরাপদ করার ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সকলকে নিয়ে এলাকায় আন্তরিকতার সাথে সারা বছর ব্যাপী সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনার স্বীকৃতি স্বরূপ ভৈরব শাখাকে শ্রেষ্ঠ সংগঠনের এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি ও অনুষ্ঠানের উদ্বোধক রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপির কাজ থেকে সম্মাননা গ্রহণ করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মো. আলাল উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ (এমপি), অনুষ্ঠানের সভাপতি নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একুশে পদকে ভূষিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিসচা’র মহাসচিব সৈয়দ এহসান-উল-কামাল।