মূল সংবাদে যান
০৯ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

ভৈরবে সাংবাদিক আবদুল্লাহ-আল মনসুরের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

সজীব আহমেদ ৩৭৩ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের ভৈরবে প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল মনসুর এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

গত বছর (২৩ই এপ্রিল) তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুর শেষ মুর্হুত পর্যন্ত তিনি দৈনিক কালের কন্ঠের ভৈরব প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে দৈনিক বাংলা বাজার পত্রিকার মাধ্যমে ২০০৭ সালে সাংবাদিকতার জীবন শুরু করেন। তারপর বেশ কিছুদিন দৈনিক যায়যায় দিন পত্রিকার ভৈরব প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভৈরব সাংবাদিক সমাজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রেস ক্লাবে এক স্মরণসভার  আয়োজন করেছে।

এছাড়া ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (বিছাস) এর আয়োজনে সংগঠনের কার্যালয়ে বাদ আছর মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে ভৈরবের সকল সাংবাদিক, তার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের উপস্থিত ছিলেন।