মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পিরোজপুরে গাঁজাসহ মাদকসেবি গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত

arrest
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমড়াগাছিয়া বাজারে অভিযান চালিয়ে অলিউল্লাহ (২৪) নামে এক মাদকসেবিকে গ্রেপ্তার করেছে।

গতকাল শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে মজুদকৃত ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক মিজানুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাদকসেবি অলিউল্লাহকে আজ রবিবার আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। তিনি হোগলপাতি গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র।