মূল সংবাদে যান
১৮ অক্টোবর ২০২৬

শেয়ার করুন

বগুড়ায় শিক্ষকের বিরুদ্ধে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

মুক্তিযোদ্ধার কন্ঠ ১০১ বার পঠিত ২ মিনিটের পাঠ

Bogra District Map
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পরে ওই শিশুটির বাবা গতকাল রাতেই দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। আজ সোমবার ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার মোস্তফাপুর গ্রামের বাসিন্দা তারেক হাসান স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন তারেক ওই শিশুটিকে গ্রামের একটি অগভীর নলকূপের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি এ ঘটনা সন্ধ্যায় তার মাকে জানায়। পরে শিক্ষক ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে তারেক হাসানকে আসামি করে দুপচাঁচিয়া থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তারেক হাসানকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে আজ সোমবার বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।