মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় এক আঁচার বিক্রেতার মৃত্যু

মুহাম্মদ কাইসার হামিদ ২৭৫ বার পঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় আবু বাক্কার ছিদ্দিক (৬৫) নামে এক আঁচার বিক্রেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে ) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার নোয়াগাঁও বাস্ট্যান্ড সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। মৃত আবু বাক্কার ছিদ্দিক উপজেলার ছয়সূতী ইউনিয়নের নলাবাইদ গ্রামের মৃত খরম হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু বাক্কার ছিদ্দিক আঁচার নিয়ে রাস্তা পারাপারের সময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কাজে নিয়োজিত একটি বালুর ট্রাক তার উপর তুলে দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় প্রায় আধাঘন্টা সময় রাস্তায় যানচলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।