মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে মা সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ ৩০০ বার পঠিত

” শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮জুন) দুপুরে কুলিয়ারচর পৌর শহরের বেগম নুরুন্নহার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ। এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা এ এম শামসুদৌলা হারুন, বেগম নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান ও ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাকুর রহমান বাদল সহ বিদ্যালয়ের শিক্ষক ছাত্রী ও মা অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি কাউসার আজিজকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।