মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভৈরবে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সজীব আহমেদ ৩৫২ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে ৫ মামলার ১০  বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জহুরুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক মোঃ মতিউজ্জান সঙ্গী ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে।

রোববার (২৩ই জুন) ভোরে উপজেলার মেন্দিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জহুরুল্লাহ বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে আজ সকালে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।