রাজধানীতে স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে গেছেন স্ত্রী

রাজধানীর হাজারীবাগ এলাকায় স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে গেছেন স্ত্রী সারা আক্তার (২৫)। আজ রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা এসআই সেন্টু চন্দ্র দাশ বিষয়টি জানান।
তিনি জানান, সকাল ১১টার দিকে সারাকে তার ছোট বোন তাসলিমা ও স্বামী উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
চিকিৎসাধীন সারা জানান, স্বামী মো. ইউসুফ মোহন মাদক সেবন করেন। এ ছাড়া বিভিন্ন সময় তাকে (সারা আক্তার) সন্দেহ করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে শরীরে গরম পানি ঢেলে আমাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন সারা। তবে এ বিষয়ে স্বামী ইউসুফ মোহনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।