মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় ছাত্রীকে হয়রানি করায় ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদন্ড

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

adalot_sm1_436599118_736084649
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): কলেজে আসা যাওয়ার পথে এক ছাত্রীকে প্রায়ই যৌন হয়রানির অভিযোগে আকাশ হোসেন কুশুম (১৮) নামের এক ছাত্রকে ৬মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে এ দণ্ডাদেশ প্রদান করেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কুষ্টিয়া জেলার হাতিয়া গ্রামের আলো বিশ্বাসের ছেলে আকাশ হোসেন কুশুম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামে কামাল হোসেনের বাড়ীতে থেকে শ্রীপুর কলেজে লেখাপড়া করতো। সেই সুবাদে একই কলেজের অপর এক ছাত্রীকে পথে ঘাটে প্রায়ই প্রেম নিবেদন করে বিরক্ত করতো।
ঐ ছাত্রী বিষয়টি বাড়ীতে জানালে অভিভাবক কলেজ কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

আজ সকালে কলেজ গেটে ঐ ছাত্রীকে আকাশ হোসেন কুশুম যৌন হয়রানির চেষ্টা করলে কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের আদালতে হাজির করে। আদালতে আকাশ তার কৃতকর্মের কথা স্বীকার করলে বিজ্ঞ আদালত বখাটে যুবক আকাশ হোসেন কুশুমকে ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করে মাগুরা কারাগারে পাঠিয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৭-১২-২০১৫ইং/সোহেল/নিঝুম