মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মুহাম্মদ কাইসার হামিদ ৩০৯ বার পঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্লাষ্টিকের বস্তায় চাউল রেখে বিক্রয় করার অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার ডুমরাকান্দা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (সংশোধনী ২০১৩) এর ৪ ধারা মতে বাজারের দোকানদার মোঃ ফাইজ উদ্দিনকে ৫ হাজার টাকা ও মোঃ তৌফিক মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপজেলা পাট পরিদর্শক আজিজুল হক ও মোবাইল কোর্টের ফেশকার মোঃ বিল্লাল হোসেন সাথে ছিলেন।