চট্টগ্রামে নৌবাহিনী ঘাঁটির মসজিদে ককটেল বিস্ফোরণ, আহত ৬

চট্টগ্রামে নৌবাহিনী ঘাঁটি ঈশা খাঁ’র মসজিদে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, আজ জুমার নামাজের পর ঈশা খাঁ মসজিদে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে ৫/৬ জন সামান্য আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক আরও কয়েকটি অবিস্ফোরিত ককটেলসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে।
উল্লেখ্য, বাইরের মুসল্লিরাও ঈশা খাঁ’র এ মসজিদে নিয়মিত নামাজ পড়তে আসেন।