মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরায় ৮ বছরের স্কুলছাত্রীর লাশ উদ্ধার

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৩ বার পঠিত

magura20150909072256
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): সদর উপজেলার সিরিজদিয়া মাঠ থেকে অনামিকা নামে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে ওই মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

নিহত অনামিকা ওই গ্রামের মাধব মাঝির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আজ দুপুরের পর থেকে মেয়েটি নিখোঁজ ছিল। পরে রাত ৯.০০ টার দিকে তাঁকে একটি মাঠের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। নারী পুলিশ কর্মকর্তা দিয়ে তার সুরতহাল করা হয়েছে। তার গলায় ক্ষত চি‎হৃ আছে, যা থেকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যেতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে হত্যার বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৯-১২-২০১০১৫ইং/সোহেল/নিঝুম