জামালপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবতীর গলাকাটা লাশ উদ্বার

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী-পচাবহলা রাস্তার পাশের ধান ক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবতীর গলাকাটা লাশ উদ্বার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশটি উদ্বার করা হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, মেলান্দহের কুলিয়া ইউনিয়নের টনকি-পচাবহলা জিজি রাস্তার পাশে হানিফ উদ্দিনের ধানক্ষেতে আনুমানিক ৩২ বছরের এক যুবতীর বস্তাবন্দি গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্বার করে জামালপুর মর্গে প্রেরণ করেন। নিহত যুবতীর পরণে ছিল প্রিন্টের সালোয়ার কামিজ। গায়ের রং শ্যামলা।
এ ব্যাপারে মেলান্দহ থানার ওসি নাসিমুল ইসলাম জানান, কুলিয়া ইউনিয়নের টনকী-পচাবহলা রাস্তার পাশ থেকে উদ্ধার করা গলাকাটা যুবতীকে রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা খুন করে লাশ ফেলে চলে গেছে।