মূল সংবাদে যান
২৯ আগস্ট ২০২৬

শেয়ার করুন

হোসেনপুরে মাদরাসা শিক্ষকের ১ বছরের কারাদন্ড

ওমর ফারুক ৩৯২ বার পঠিত ১ মিনিটের পাঠ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আবুল বাশার নামে এক মাদরাসা শিক্ষককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ দন্ড দেন।

পরে দন্ডপ্রাপ্ত শিক্ষক আবুল বাশারকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
দন্ডপ্রাপ্ত শিক্ষক আবুল বাশার উপজেলার পিতলগঞ্জ এবতেদায়ি স্বতন্ত্র মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, অন্যস্কুলের তিনজন শিক্ষার্থীকে নিজ মাদরাসার শিক্ষার্থী দেখিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অপরাধ প্রমাণ হওয়ায় অভিযুক্ত শিক্ষক আবুল বাশারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।