ছাগলনাইয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রের আত্মহত্যা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়ায় শাহরিয়ার মির্জা নকিব (১১) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ বুধবার রাত ৮টার দিকে পৌরসভার থানা পাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
সে পৌরসভার বাঁশপাড়া গ্রামের মির্জা বাড়ির হানিফ মির্জার ছেলে। চলতি বছর ছাগলনাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয় সে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যায় খেলাধুলা শেষে করে নকিব বাসায় ফিরলে তার মা বকাঝকা করেন। এর ঘণ্টাখানেক পর সে তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় বাসায় কেউ ছিল না। তার বাবা ছিলেন ঢাকায়। ছাগলনাইয়া থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”