মূল সংবাদে যান
২২ সেপ্টেম্বর ২০২৬

শেয়ার করুন

কুলিয়ারচরে বিশ্ব এইডস দিবস পালিত

মুহাম্মদ কাইসার হামিদ ৩৬৪ বার পঠিত ১ মিনিটের পাঠ

“এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংগ্রহণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১ ডিসেম্বর) বিকালে উপজেলা সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে ক্লিনিক ম্যানেজার শামছুল আলমের নেতৃত্বে ক্লিনিকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পূনরায় ক্লিনিকের সামনে গিয়ে শেষ করে। র‌্যালিতে সূর্যের হাসি ক্লিনিক সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। পর ক্লিনিক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।