মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যাচেষ্টা

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত

Noakhali_map
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ নোয়াখালী সদর উপজেলায় গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে তার স্বামী, ননদ ও শাশুড়ির বিরুদ্ধে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের মন্নাননগরে এ ঘটনা ঘটে। আহত শিউলি বেগমের বাড়ি সদর উপজেলার ৬নং ইউনিয়নের শল্যাগুটিয়া গ্রামে।

হাসপাতালে চিকিৎসাধীন শিউলি বেগম জানান, দীর্ঘদিন থেকে স্বামী সুমন, ননদ আলেয়া বেগম ও শাশুড়ি লাইলি বেগম বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। এর আগে তিনি বাবার বাড়ি থেকে ৬০ হাজার টাকা এনে দেন। কিন্তু তারা আরও এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ার কারণে দীর্ঘদিন থেকে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় শ্বশুরবাড়ির লোকজন।

তিনি আরও অভিযোগ করেন, সোমবার দুপুরে স্বামী, ননদ ও শাশুড়ি লোহার রড ও সুপারি কাটার ছোরা দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। এতে করে তার মাথায় ৫টি সেলাই দিতে হয়। আহত অবস্থায় তাকে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ফরিদ আহম্মদ জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।