মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মাগুরার গাংনী গ্রামে দু পক্ষের সংঘর্ষ। ঘরবাড়ী ভাংচুর ও লুটপাট

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭৩ বার পঠিত

magura 1
মোঃ সোহেল রানা (মাগুরা জেলা প্রতিনিধি): মাগুরা জেলার শেষ প্রান্তের কুচিয়ামোরা ইউনিয়নের একটি গ্রাম গাংনী। গত ২৬/১২/২০১৫ইং তারিখে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে সংঘর্ষ বাধে।

এতে সেই গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়। জানা যায় যে গ্রামের দুটি দল অছে।এক দল অন্য দলের মধ্যে ক্ষমতা বিস্তারকে কেন্দ করে সংঘর্ষ বাধে। শোনা যায় যে গাংনী গ্রামের পাশের গ্রাম ঘোষপাটখালীর মোঃ জাহিদ বিশাস নামে এক মাতুব্বর এই গ্রামের অন্য লোকদের সাথে নিয়ে অন্য পক্ষ মোঃ রহমান মোল্যার লোক জনের উপর হামলা করে।
magura 2
তাদের বাড়ী ঘর ভেঙ্গচুড়ে দিয়ে যায় এবং তাদের লোক জনদের মেরে আহত করে। পড়ে মোঃ রহমান মোল্যার লোক জন জানতে পেড়ে তাদের প্রতিহত করার জন্য চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এতে অনেকে আহত হয়। তাদেরকে সাধারন চিকিৎসার দেওয়া হয় কেউ কেউ মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে যায়। পড়ে পুলিশ জানতে পেরে ঘটনা স্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/২৮-১২-২০১৫ইং/নিঝুম